মঙ্গল শোভাযাত্রায় জেগে ওঠার পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙের মিছিল। মিছিলে হাজারো মানুষ। ধীর পায়ে এগিয়ে চলে। সমানে বাজে ঢোল, ডুগডুগি। বিরামহীন ভেঁপু। বাঁধবাঙা উচ্ছ্বাস-উল্লাস। নাচ-গান। হাতে রঙিন মুখোশ, বেলুন। নানা পাখ-পাখালি-প্রাণীও সঙ্গী। নববর্ষে চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙলি জেগেছে নবপ্রাণে।
আজ সোমবার সকাল নয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
পরে শোভাযাত্রাটি রূপসী বাংলা হোটেল মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হয়।
নববর্ষের প্রধান বর্ণাঢ্য এই আয়োজনের এবারের স্লোগান ‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে’। শোভাযাত্রায় উঠে আসে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি।