মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৩৭ হিজরি সালের পবিত্র রমজান মাস শেষে শাওয়াল চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে (বায়তুল মোকাররম) ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩,৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭,৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।