মঙ্গলবার জামায়াতের 'শান্তিপূর্ণ বিক্ষোভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মে মঙ্গলবার সারা দেশে ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী৷ দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন৷
‘খুন, গুম, অপহরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সড়ক ও নৌ দুর্ঘটনা প্রতিরোধে সরকারের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে’ এ কর্মসূচি দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়৷
নিজামীর মুক্তি দাবি: পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ চিকিৎসার জন্য দলের কারাবন্দী আমির মতিউর রহমান নিজামীর মুক্তির দাবি জানিয়েছেন৷
বিবৃতিতে বলা হয়, মতিউর রহমান নিজামী অসুস্থ হয়ে পড়ায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার তাঁকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করান৷ তিনি ডায়াবেটিস, হৃদ্রোগ, মেরুদণ্ড ও পিঠের ব্যথা এবং চোখের সমস্যায় ভুগছেন৷ দেশে বা দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে মুক্তি দেওয়া প্রয়োজন৷