মঙ্গলবার নয়াপল্টনে কোকোর জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত রহমান কোকো। ছবি : প্রথম আলো
আরাফাত রহমান কোকো। ছবি : প্রথম আলো

আগামী মঙ্গলবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরাফাত রহমান কোকোর জানাজা হবে। আজ রোববার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয় সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী শোক দিবস পালন করবে। শোক দিবস উপলক্ষে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। বুধবার সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন রিজভী।
তবে কোকোর মরদেহ কবে দেশে আসছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।