পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৩টি ধারা সংশোধনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী মঙ্গলবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন গতকাল শনিবার দুপুরে রাঙামাটি পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে এ ঘোষণা দেয়। সমেঞ্চলনে বক্তব্য দেন সংগঠনের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক মো. পেয়ার আহমেদ খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, পার্বত্য সম-অধিকার ছাত্র আন্দোলনের সভাপতি আল আমিন ইমরান প্রমুখ।পেয়ার আহমেদ খান বলেন, সমপ্রতি আন্তমন্ত্রণালয় সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৩ ধারা সংশোধনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের স্বার্থবিরোধী। এ ধারাগুলো সংশোধন করা হলে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন পুরোটাই পাহাড়িদের সিদ্ধান্তনির্ভর হয়ে পড়বে। পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত বাতিল করা না হলে পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমেঞ্চলনে হুমকি দেওয়া হয়।গত মঙ্গলবার সচিবালয়ের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর ১৩টি ধারা সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সরকারের পক্ষ থেকে সংসদের আগামী অধিবেশনে সংশোধনীগুলো বিল আকারে উত্থাপন করার কথা বলা হয়। সরকারের এ সিদ্ধান্তকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির শর্ত অনুযায়ী ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ জাতীয় সংসদে পাস করা হয়। কিন্তু জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আইনের ২৩টি ধারা পার্বত্য চুক্তির সঙ্গে বিরোধাত্মক বলে উল্লেখ করে সংশোধনের দাবি জানানো হয়। ফলে আইন প্রণয়নের পরবর্তী এক যুগ সময়েও পার্বত্য চট্টগ্রামের প্রধান ও জটিল সমস্যা হিসেবে চিহ্নিত ভূমি সমস্যা সমাধানে কোনো অগ্রগতি হয়নি বলে আদিবাসীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।