মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিতই থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জোট মঙ্গলবার হরতাল শিথিল করলেও আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতই থাকছে।
আজ সোমবার রাতে বিএনপি এক বিবৃতিতে তাদের পূর্বঘোষিত হরতাল আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিথিল করে। এ অবস্থায় আগামীকালের এসএসসি পরীক্ষা হবে কি না, তা জানতে অসংখ্য মানুষ প্রথম আলোয় ফোন করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, আগের ঘোষণা অনুযায়ী আগামীকালের পরীক্ষা স্থগিতই থাকবে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।