মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি আলোচনা সভা করবে। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আজ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। ভাসানী স্মৃতি সংঘ তিন দিনব্যাপী কর্মসূচি পালন করবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি পৃথক কর্মসূচি পালন করবে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভাসানীর রাজনীতিই জিয়াউর রহমানের রাজনীতি আর জিয়ার রাজনীতি হলো বিএনপির রাজনীতি।মওলানা ভাসানীর সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভাসানী ন্যাপ।