প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে যুবলীগের নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের জামিনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার এলাকাবাসীসহ ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন। আজ বুধবার রেলস্টেশন ও বাবুপাড়া এলাকাবাসী দোকানপাট বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মজিদের জামিনের খবর ছড়িয়ে পড়লে বাবুপাড়ার বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শাপলা চত্বর-মাহিগঞ্জ সড়ক গতকাল বেলা ১১টা থেকে এক ঘণ্টা অবরোধ করে রাখেন।