মজুরি কমিশনের দাবিতে কর্ণফুলী পেপার মিলে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি কমিশন ঘোষণা ও এর বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) তালা ঝুলিয়ে দেওয়া হয়। সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত প্রধান দুই ফটক বন্ধ থাকায় এ সময় কর্মকর্তারাসহ কেউই কারখানায় প্রবেশ করতে পারেননি।