প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) মজুরি কমিশন গঠন ও বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ হয়েছে। সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ গতকাল বৃহস্পতিবার কেপিএমের প্রধান ফটকে ওই সমাবেশ করে।সমাবেশে বলা হয়, অবিলম্বে মজুরি কমিশন ঘোষণা না হলে ১৫ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে এবং পরে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।