মজুরি কমিশনের সুপারিশ জুলাই ২০০৯ থেকে কার্যকর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সুপারিশ ২০০৯ সালের জুলাই থেকে কার্যকর করতে সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল মঙ্গলবার পরিষদের সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের নেতা শহীদুল্লাহ চৌধুরী।স্কপের নেতারা বলেন, ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন যে সুপারিশ করেছিল, তা বাজারদরের বিবেচনায় কোনোভাবেই যৌক্তিক ছিল না। তার পরও পরিস্থিতি বিবেচনায় আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু গভীর ক্ষোভ ও দুঃখের সঙ্গে আমরা লক্ষ করছি যে এ সুপারিশ ২০০৯ থেকে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়নি, যা অতীতের সব রীতিনীতির বরখেলাপ।’সভায় বলা হয়, স্বাধীনতার পর থেকে যতবার পে-কমিশন ও মজুরি কমিশন গঠন করা হয়েছে তা সময়ের ব্যবধানে ঘোষণা করা হলেও বাস্তবায়ন করা হয়েছে একই তারিখ থেকে। সভায় পরিষদ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শফিউদ্দিন আহমেদ, রায় রমেশ চন্দ্র, ওয়াজেদুল ইসলাম খান, আবদুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, চৌধুরী আশিকুল আলম, রাজেকুজ্জামান রতন, আবুল খায়ের খাজা, হাবিবুল্লাহ প্রমুখ।