প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক খাতের সক্ষমতা বিবেচনায় নিয়ে যৌক্তিক পর্যায়ে নিম্নতম মজুরি নির্ধারণ করা উচিত। আবেগের বশে বা চাপিয়ে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে এ খাতের জন্য আত্মঘাতী হবে।
বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম অঞ্চলের পোশাক কারখানার মালিকেরা এমনটাই মত দিয়েছেন। বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ের মাহাবুব আলী হলে গতকাল মঙ্গলবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।