মজুরি বাড়ানোর দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক মজুরি ৬৯ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন, সিলেট জেলা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে শ্রমমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। সিলেটের বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা লাক্কাতুরা চা-বাগানে সমবেত হয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলার সদস্য হুমায়ুন রশীদ, চা-শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদি, মালনীছড়া বাগান শাখার সভাপতি সন্তোষ নায়েক প্রমুখ। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার।