মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার স্যাম সোয়েটারস লিমিটেডের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকেরা জানান, নতুন কাজের প্রতিটি সোয়েটার উৎপাদনের জন্য মালিকপক্ষ তাঁদের ৪৬ টাকা করে দিচ্ছে। তাঁরা ৬৫ টাকা করে মজুরির দাবি জানিয়েছেন। দাবি আদায়ে গতকাল সকাল আটটা থেকে শতাধিক শ্রমিক কারখানার প্রধান ফটকের বাইরে বিক্ষোভ মিছিল করেন। মালিকপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল হক বলেন, শনিবার (কাল) শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।