মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়ানোর দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মিমকো জুট মিলস লিমিটেডের শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শ্রমিকেরা গত শনিবার থেকে কাজে যোগ দেওয়া বন্ধ রেখেছেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিক পক্ষ উদ্যোগ না নেওয়ায় শেষমেশ কর্মবিরতির এ কর্মসূচি হাতে নেন তাঁরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। কারখানার মহাব্যবস্থাপক আবদুল ওয়াদুদ খান গতকাল রোববার বিকেলে জানান, মালিকের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।