মজুরি বৈষম্য কমানোর দাবিতে নারী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদরের রামনগর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গত সোমবার বিকেলে নারীর মজুরি বৈষম্যবিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রামনগর গ্রামের শ্রমিক সোনালী বেগম বলেন, ‘নারী শ্রমিকেরা বছরের ছয় মাস কাজ পাই। কিন্তু পুরুষের সমান কাজ করলেও মজুরি পাই কম। একজন পুরুষ মজুরি পায় ১৭০ টাকা, একই কাজ করে একজন নারী পান ৮০ টাকা। একজন নারী প্রতিদিন পুরুষের চেয়ে ৯০ টাকা কম পান। এ হিসাবে ১৮০ দিনে একজন নারী মজুরি কম পান ১৬ হাজার ২০০ টাকা।’ইউনিয়ন পরিষদের সদস্য করুণা কান্ত রায় সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান দৌলত জাহান, কেয়ার সাম্য প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ। কেয়ার বাংলাদেশের পাথওয়েজ, সাম্য প্রকল্পের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।