প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার দেড় ঘণ্টা কাজ বন্ধ রেখে শ্রমিকেরা প্রধান ফটকের সামনে সভা করেছেন। সেক্টর করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
সেক্টর করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ ও যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত যমুনা সার কারখানাসহ দেশের রাষ্ট্রীয় শিল্পকারখানাগুলোতে শ্রমিকদের মজুরি স্কেল-২০১৫ বাস্তবায়ন করা হয়নি। এ কারণে শ্রমিকদের মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল সকাল ৯টায় থেকে সাড়ে ১০টা পর্যন্ত কাজ বন্ধ রেখে শ্রমিকেরা সভা করেছেন।