মজুরি ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব 'তামাশা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাবকে ‘তামাশা’ ও শ্রমিকদের প্রতি গার্মেন্টস মালিকদের নিষ্ঠুর মনোভাবের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল বৃহস্পতিবার বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
মালিকপক্ষের এ প্রস্তাবকে ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পোশাকশ্রমিক ও তাদের সংগঠনগুলো যেখানে ন্যূনতম মজুরি আট হাজার টাকা দাবি করছে, সেখানে মালিকদের এ ধরনের প্রস্তাব মজুরি বৃদ্ধির যৌক্তিক ও মানবিক দাবিকে অস্বীকার করার শামিল।
একই বিবৃতিতে সড়ক দুর্ঘটনায় চালকের লঘু শাস্তি বিধানে উদ্বেগ প্রকাশ করে চালকদের জন্য ‘ফ্রি স্টাইল’ পদ্ধতি বাতিল করে সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়।