মজুরিকাঠামো ১০ নভেম্বর থেকে বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত মজুরিকাঠামো পুনর্নির্ধারণ করে ১০ নভেম্বর থেকে বাস্তবায়নের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিক নেতারা। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরে শহীদ আমজাদ হোসেন স্মরণে শ্রমিক সমাবেশে বক্তারা এ কথা বলেন। বক্তারা একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী আট ঘণ্টা কাজ, প্রোডাকশনসহ সব শ্রমিকদের অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরিসহ শ্রম আইন বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিক নেতাদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ, সব পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার, বিনা মূল্যে ওষুধসহ পোশাক শ্রমিকদের জন্য হাসপাতাল ও আবাসনের ব্যবস্থা করার দাবি জানান।শ্রমিক নেতা মো. নূর হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিসিক আন্দোলনের নেতা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান, টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা আইনজীবী মন্টু ঘোষ প্রমুখ।