মজুরিকাঠামোকে স্বাগত জানিয়েছে তিনটি সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক খাতের শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামোকে যুগান্তকারী উদ্যোগ বলেছে আওয়ামী লীগ সমর্থিত তিনটি সংগঠন। তারা এই মজুরি কাঠামো ঘোষণা করায় বর্তমান সরকারকে ধন্যবাদও জানায়।ঘোষিত মজুরি কাঠামোর পক্ষে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সাংসদ ইসরাফিল আলম, রায় রমেশ চন্দ্র প্রমুখ।বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক লীগ মুক্তাঙ্গনে সমাবেশ ও শোভাযাত্রা করে। সেখানে বক্তারা ঘোষিত মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে মুক্তাঙ্গনে সমাবেশ করেছে জাতীয় গার্মেন্ট শ্রমিক লীগও।