মঞ্চস্থ হলো নাটক 'সাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশের সাত নারীর ঘুরে দাঁড়ানোর গল্প অবলম্বনে নির্মিত নাটক সাত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
আফগানিস্তানের ফরিদা আজিজি, উত্তর আয়ারল্যান্ডের ইনেজ ম্যাক কোরমাক, রাশিয়ার মারিনা পি ক্লাকোভা-পার্কার, গুয়াতেমালার আনাবেলা ডি লিওন, পাকিস্তানের মুখতার মাই, কম্বোডিয়ার মু সোচুয়া ও নাইজেরিয়ার হাফসাত এবিওলার জীবন-কাহিনির ওপর নাটকটি রচিত। নারী অধিকার নিয়ে জীবন-কাহিনিভিত্তিক এ নাটকে সাত নারীর ভূমিকায় অভিনয় করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক নাজিয়া চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মাহরুবা শারমিন চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের তাহসিনা হক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের কাউসার খান, পায়েল বড়ুয়া ও আতকিয়া ফারিহা এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়াতুন নাহার।
নাটকটি প্রচারে সহযোগিতা করে সুইডিশ ইনস্টিটিউট, সুইডিশ এম্বাসি, হেড্ডা প্রোডাকশন, ইউএন উইমেন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।