প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষমতাবান দেশগুলোর সঙ্গে ক্ষমতাহীন ছোট অনুন্নত দেশগুলোর সম্পর্ক প্রভু-ভৃত্যের। তেমনি ক্ষমতাবান ও ক্ষমতাহীন মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য এ কথা। অর্থাৎ ‘দণ্ড’ যার হাতে ক্ষমতাও তার হাতে। আছে দণ্ডের ভালো-মন্দ ব্যবহার। ভালো কাজ করতে চাইলে হাতে নিতে হবে দণ্ড। শক্ত করতে হবে মেরুদণ্ড। এমন সব বিদ্রূপাত্মক প্রতীকী রাজনৈতিক বক্তব্য সামনে রেখেই রাজশাহীর অনুশীলন নাট্যদলের নাটক দণ্ড মঞ্চস্থ হলো গত শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এ নাটকে অভিনয় করেন। গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম ও রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানীর সহায়তায় এ নাটক মঞ্চস্থ হয়।