প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে গত শনিবার রাতে জেলা পরিষদ মিলনায়তন মঞ্চে ঢাকার প্রাঙ্গণে মোর নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মোহিত চট্টোপাধ্যায়ের নাটক আওরঙ্গজেব মঞ্চস্থ হয়। নাট্যকার অনন্ত হিরার নির্দেশনায় এ নাটকে অভিনয় করেন আওরঙ্গজেব চরিত্রে অনন্ত হিরা, শাহজাহান চরিত্রে রামিজ রাজু, দারাশিকো চরিত্রে ইউসুফ পলাশ, রওশন আরা চরিত্রে নুনা আফরোজ ও জাহানারা চরিত্রে শুভেচ্ছা। দর্শকদের সারিতে বসে নাটকটি উপভোগ করেন লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সাংসদ সফুরা বেগম রুমি, জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ।