মঞ্জুর হত্যা মামলার রায় ১০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার রায় আগামী ১০ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতার আজ বুধবার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।

ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। এ মামলার অন্যতম আসামি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আদালতে হাজির ছিলেন।

১৯৮১ সালের ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে নিহত হন জেনারেল মঞ্জুর। ১৯৯৫ সালে জেনারেল মঞ্জুরের বড় ভাই আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। ওই বছরই মামলাটির অভিযোগপত্র দেয় পুলিশ।