মঞ্জুরুল বায়েসার সভাপতি, সাইফুল্লাহ সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি,সাধারণ সম্পাদক
সভাপতি,সাধারণ সম্পাদক

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত বিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের (বায়েসা) দ্বিবার্ষিক (২০১৪-২০১৫) কর্মপরিষদ নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে৷ নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী মো. মঞ্জুরুল হক, সহসভাপতি পদে মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এ এস এম সাইফুল্লাহ জয়ী হয়েছেন৷ এ ছাড়া কামিলা আফরোজ কাদির কোষাধ্যক্ষ, এ এফ এম মিজানুর রহমান সহসাধারণ সম্পাদক এবং মাহাবুবুর রহমান তথ্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন৷
নির্বাচিত সদস্যরা হলেন হারুন-অর-রশীদ, মো. দিদারুল আলম চৌধুরী, মাহবুবুল হক, ইমতিয়াজ কামাল, এ এন কে মামুন, মো. সাকিলুর রহমান ও এ কে এম ফজলুল বারী৷ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাহিদুর রহমান মজুমদার৷ বিজ্ঞপ্তি৷