মটমুড়া ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নে ভিক্ষুক পুনর্বাসনের মাধ্যমে ইউনিয়নটিকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ মকবুল হোসেন ইউনিয়নটির ছয়জন ভিক্ষুককে দুটি করে ছাগল এবং ১৬ জনকে ভিজিডি কার্ড দেন। ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন মটমুড়া ইউপির চেয়ারম্যান সোহেল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক পরিমল সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান। জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, অসহায় বাবা-মাকে যাঁরা অবহেলা করবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।