প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মটোরোলা সল্যুশনস ইনকরপোরেশনের দাতব্য ও মানবিক শাখা মটোরোলা সল্যুশনস ফাউন্ডেশন সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১৫ হাজার ডলার দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এ সহায়তা দিল মটোরোলা। প্রতিষ্ঠানটির পরিচালক ম্যাথিউ ব্ল্যাকেলি বলেন, ‘রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের সম্মান জানাতে আমরা এ উদ্যোগ নিয়েছি।’ মটোরোলা ফাউন্ডেশন বিশ্বব্যাপী এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে। বিজ্ঞপ্তি।