মঠবাড়িয়ায় বিএনপি ও জামায়াতের ২৯ নেতা-কর্মীকারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমির আবদুল জলিলসহ বিএনপির ও জামায়াতের ২৯ নেতা-কর্মীকে রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ জাকারীয়ার আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ৩১ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠান।