মঠবাড়িয়ায় শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রাম থেকে ফাতেমা আক্তার (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। 
ফাতেমা উপজেলার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের ফুল মিয়ার মেয়ে। সে বান্ধবপাড়া হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মিজানুল হক প্রথম আলোকে জানান, ফাতেমা তার নানার বাড়ি বুখাইতলায় থেকে লেখাপড়া করত। তার বাবা-মা ঢাকায় ক্ষুদ্র ব্যবসায়ী। গতকাল রোববার সকাল আটটার দিকে সে নানাবাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এর পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে পায়নি। মিজানুল হক বলেন, আজ বেলা একটার দিকে নানাবাড়ি থেকে ১০০ গজ দূরে শাজাহান জমাদ্দারের বাড়ির বাগানে স্থানীয় লোকজন ফাতেমার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মিজানুল হক বলেন, লাশের সুরতহাল চলছে। প্রাথমিকভাবে ফাতেমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি।
ফাতেমার বাবা ফুল মিয়ার ভাষ্য, এ ব্যাপারে কিছুই বলতে পারছেন না তিনি।