প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বাজারে গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে আগুন লেগে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনগণের সহযোগিতায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। মঠবাড়িয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল হাসান দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।