মঠবাড়িয়ায় বিজিবির গুলিতে নিহতদের স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে শোক র্যা লি ও সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলার সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে ওই গুলির ঘটনায় পাঁচজন নিহত হন।
গতকাল রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমাদুল হক খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।