মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট হারজী গ্রামে এটিএন বাংলার অপরাধবিষয়ক প্রতিবেদক ফয়সাল মাহমুদের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদল খান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদল উপজেলার ছোট হারজী গ্রামের মৃত ফারুক খানের ছেলে। গতকাল সকালে ছোট হারজী গ্রামে অভিযান চালিয়ে বাদলকে আটক করা হয়।