মঠবাড়িয়ার তিন জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খালে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন: পিরোজপুরের মঠবাড়িয়ার কালাম কাজী, আলমাস খাজা ও সবুজ হাওলাদার।
ওই জেলেদের পরিবার জানায়, গত শনিবার কচুবাড়িয়া গ্রামের ১২ জন জেলে তিনটি নৌকায় করে সুন্দরবনে মাছ ধরতে যান। ওই দিন রাত ১১টার দিকে জেলেরা পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের গালুয়ার খালে মাছ ধরছিলেন। এ সময় একটি নৌকায় করে পাঁচজন সশস্ত্র জলদস্যু জেলেদের নৌকায় হানা দিয়ে তিনজনকে ধরে নিয়ে যায়। এরপর মুঠোফোনে তিনজনের পরিবারের কাছে ৭৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।