মঠবাড়িয়ায় অপহূত স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অপহূত হওয়ার এক দিন পর এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলে পুলিশ বহেরাতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে কি না তা জানার জন্য তাকে গতকাল সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।