মঠবাড়িয়ায় এক তরুণকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরকখালী গ্রামের পাঁচ বছরের এক মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে মামুন খান (১৮) নামের এক তরুণকে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। এ ঘটনায় মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী, শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশুটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় মামুন শিশুটিকে বরই খাওয়ানোর কথা বলে ওই গ্রামের জসীম খানের বাগানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান। এ ঘটনা এক নারী দেখতে পেয়ে চিৎকার করলে মামুন দৌড়ে পালিয়ে যান। বিকেলে গ্রামবাসী মামুনকে আটক করে থানায় সোপর্দ করেন। রাতে এ ঘটনায় ওই শিশুর চাচি বাদী হয়ে মামুনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ ব্যাপারে মামুন থানা-হাজতে দোষ স্বীকার করে প্রথম আলোকে বলে, ‘আমি ভুল করেছি। আর খারাপ কাজ করব না।’মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ জানান, মামুনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।