মঠবাড়িয়ায় কিশোর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার বারুদ বিস্ফোরণ ঘটাতে গিয়ে এক কিশোর আহত হয়েছে।
আহত হওয়া কিশোরের নাম কাওসার খলিফা (১৩)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে কাওসার প্রতিবেশী দুই কিশোরকে নিয়ে লোহার সরু পাইপের মধ্যে বারুদ ভরে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে কাওসারের বাঁ হাতের দুটি আঙুল পুড়ে যায়। আহত কাওসারকে স্থানীয় পল্লিচিকিৎসক জামানুর রহমানের কাছে চিকিৎসা দেওয়া হয়।