মঠবাড়িয়ায় কিশোরী ধর্ষণের শিকার গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। কিশোরীর পরিবার ও মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, উপজেলার তিকিকাকা ইউনিয়নের ছোট শিংগা গ্রামের বিপদ ভঞ্জন ঠাকুরবাড়িতে তিন দিনব্যাপী কীর্তন চলছিল। কীর্তন দেখতে বৃহস্পতিবার রাতে ওই কিশোরী বাড়ি থেকে সেখানে যায়। পথে অজ্ঞাতপরিচয় তিন যুবক তাকে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে এবং অচেতন অবস্থায় ছোট শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ফেলে রেখে যায়। গতকাল ভোরে স্থানীয় লোকজন মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ সন্দেহভাজন তিন যুবককে আটক করে। তারা হলো ছোট শিংগা গ্রামের ফরিদ হাওলাদার (২৫), মো. রিফাত (২৩) ও ইউসুফ মুন্সী (২০)। মঠবাড়িয়া থানার এসআই মিজানুর রহমান জানান, এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হবে।