মঠবাড়িয়ায় গৃহবধূ কুষ্টিয়ায় তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরভোলমারা গ্রাম থেকে গতকাল শনিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদের পাশ থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
চরভোলমারা গ্রাম থেকে উদ্ধার করা গৃহবধূর নাম লিপি বেগম (২৫)। লিপি চরভোলমারার লিটন তালুকদারের স্ত্রী। ঘটনার পর থেকে লিটন পলাতক। গতকাল সকালে লিটন মাছ ধরার জন্য বলেশ্বর নদে যান। দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লিপির লাশ ঝুলতে দেখেন।
গতকাল সকালে কয়েকজন জেলে কুমারখালী উপজেলার গড়াই নদের পাশে যদুবয়রা আবাসন প্রকল্প এলাকায় মাছ ধরতে গিয়ে এক তরুণের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।