মঠবাড়িয়ায় জিয়া পরিষদ নেতার তোরণ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী যুক্তরাষ্ট্রপ্রবাসী জিয়াউল ফারুক এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তোরণ নির্মাণ করেছেন। গত রোববার রাতে দুর্বৃত্তরা একটি তোরণ ভেঙে ফেলেছে। জিয়াউল ফারুক বর্তমানে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক। জিয়াউল ফারুকের ভাই ফজলুল হক তালুকদার জানান, তাঁর ভাই পিরোজপুরের-৩ আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি সম্প্রতি দেশে এসে ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাতে গত শুক্রবার শহরের চারটি গুরুত্বপূর্ণ সড়কে তোরণ নির্মাণ করেন। রোববার রাতে দৃর্বৃত্তরা তুষখালী সড়কের তোরণটি ভেঙে ফেলে এবং মুঠোফোনে অন্য তোরণ ভেঙে ফেলার হুমকি দেয়। জিয়াউল ফারুক মুঠোফোনে বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির স্থানীয় একটি মহল এ কাজ করেছে।’ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক বলেন, তোরণ ভাঙার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।