মঠবাড়িয়ায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানে দিনদুপুরে চুরি
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের খান ও আজিজ সুপার মার্কেটের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল শুক্রবার দুপুরে চুরি হয়েছে। চোরেরা প্রতিষ্ঠানগুলো থেকে নগদ প্রায় এক লাখ টাকা লুট করেছে।মার্কেটের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, চোরেরা খান সুপার মার্কেটের আরিফ ড্রাগ হাউস থেকে ২৫ হাজার ৫০০, অঙ্গন শপিং সেন্টার থেকে ১৮ হাজার ৮০০ ও পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সাদিয়া বস্ত্রালয় থেকে প্রায় অর্ধ লাখ টাকা চুরি করেছে।অঙ্গন শপিং সেন্টারের মালিক মনির হোসেন বলেন, দুপুর ১২টার দিকে দোকান বন্ধ করে তিনিসহ ওই দুই মার্কেটের ব্যবসায়ীরা বাসায় চলে যান। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি তাঁর দোকান খুলতে গিয়ে দেখতে পান, দোকানের তালা ভাঙা। পরে দোকানের ভেতরে ঢুকে দেখেন ক্যাশবক্সে রাখা ১৮ হাজার ৮০০ টাকা নেই। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।