মঠবাড়িয়ায় পাঁচ দিন ধরে দুই ছাত্রী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঠাকাটা গ্রামে গত শনিবার বিদ্যালয়ের উদ্দেশে বের হয়ে দুই ছাত্রী (৯ ও ১০) নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দুই শিশু শনিবার সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এ ঘটনায় গত মঙ্গলবার একজনের মামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, দুই শিশুর উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।