মঠবাড়িয়ায় বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই স্কুল শিক্ষার্থী মারা গেছে।তারা হলো দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের সুলতান খানের ছেলে নয়ন খান (১৪) ও একই গ্রামের ধীরেন্দ্র নাথ হালদারের মেয়ে সুইটি হালদার (১২)। নয়ন সাপলেজা মডেল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র ও সুইটি সপ্তম শ্রেণীর ছাত্রী।আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মিয়া ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের অর্ধশত গ্রামবাসী মাঠে মুগ ডাল তোলার সময় হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বজ্রপাতে নয়ন ও সুইটি ঘটনাস্থলে মারা যায়।