মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের ওপর বিএনপির কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে এ অভিযোগকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান। গতকাল রোববার এ ঘটনা ঘটে। বিএনপির কর্মীদের হামলার অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, ‘সংবর্ধনা সভা পণ্ড করতেই পৌর মেয়র ওই হামলার নাটক সাজিয়েছেন।’ পুলিশ বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত ঝাউতলায় বিএনপির নেতা-কর্মীদের গাড়িবহরসহ অবরোধ করে রাখে। মঠবাড়িয়া থানার ওসি এস এম এ জাহিদ তা অস্বীকার করে বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’