মঠবাড়িয়ায় বিএনপির মিছিলে পুলিশের বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি গতকাল শনিবার সকালে পৌর শহরে মিছিল বের করে। মিছিলটি ইউএনওর কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, পৌর সভাপতি হুমায়ুন কবীর, যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন ফরাজী প্রমুখ।