মঠবাড়িয়ায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে চার শিক্ষার্থী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বকসির ঘটিচোরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ে পঞ্চম শ্রেণীর চার শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে পঞ্চম শ্রেণীর ক্লাস চলাকালে হঠাৎ ওই কক্ষের ছাদের পলেস্তারা খুলে পড়ে। এতে চার শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা হলো আদুরি আক্তার (১১), তানজিলা আক্তার (১১), মীম (১০) ও সাগর শেখ (১০)। আদুরি আক্তারকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।