মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ সবুজনগর মহল্লার মো. ফিরোজের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ইউসুফ বাড়ির পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্পৃষ্ট হয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ইউসুফ মারা যায়।