মঠবাড়িয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কবির সরদার (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের দুপতি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। কবির একই ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে দুপতি গ্রামের এক নারী পরিত্যক্ত ওই বাড়িতে কবিরের লাশ দেখতে পান। পরে বিষয়টি তিনি গ্রামবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়। দুপুরে মঠবাড়িয়া থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লাশের গলায় মাফলার জড়ানো ছিল। গলায় ও চোয়ালের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুবৃত্তরা কবিরকে শ্বাসরোধে হত্যা করেছে।