প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী মুনশি আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে জখমের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বিদ্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোতাম্বর হোসেন, প্রধান শিক্ষক আবদুল লতিফ শিকদার প্রমুখ। গত শনিবার উপজেলার উত্তর সোনাখালী গ্রামের হোসেন তালুকদারের মেয়ে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমি আক্তার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের জাহানারা বেগমসহ দুই নারী পূর্বশত্রুতার জের ধরে তাঁকে ব্লেডের আঘাতে জখম করেন।