মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় কাঞ্চন আলী জমাদ্দার (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা ছিলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কাঞ্চন আলী শনিবার বিকেল পাঁচটার দিকে মঠবাড়িয়া-তুষখালী সড়কের উত্তর মিঠাখালী এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান জানান, পরিবারের সদস্যদের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।