মঠবাড়িয়ায় হরিণের ২৫ কেজি মাংস জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকার কলেজ সড়ক থেকে বস্তাভর্তি ২৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে মাংসগুলো জব্দ করা হয়। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) রথীন্দ্রনাথ সরকার জানান, ভোর সাড়ে চারটার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক প্লাস্টিকের বস্তা নিয়ে কলেজ সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি মোটরসাইকেলটি থামিয়ে বস্তার মধ্যে কী আছে জানতে চাইলে তারা বস্তাটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বস্তাভর্তি মাংস জব্দ করে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ বলেন, জব্দ হওয়া হরিণের মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।